, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে আওয়ামী লীগের মনোনয়নের দাবীতে শাহীন চাকলাদারের পক্ষে মিছিল-সভা অনুষ্ঠিত




কেশবপুরে আওয়ামী লীগের মনোনয়নের দাবীতে শাহীন চাকলাদারের পক্ষে মিছিল-সভা অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১০:০৬ | 918 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের আওয়ামী লীগের মনোনয়ন দাবীতে তাঁর পক্ষে প্রচার মিছিল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাৎক্ষণিক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ও দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাজাহারুল আনোয়ার, কেশবপুরের মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, উপজেলা শ্রমিকলীগ নেতা মুনছুর আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন প্রমুখ।

মতবিনিময় সভায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহাত রাখতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের আওয়ামী লীগের মনোনয়ন দাবী করা হয়। উল্লেখ্য কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকে মৃত্যুতে এই সংসদীয় আসনটি শূন্য হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET