, , ,

শিরোনামঃ-




কেশবপুরে আাওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নওরীন সাদেকের ৫টি পথসভা অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২০, ০১:৪৫ | 902 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের কন্যা যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নওরীন সাদেক শুক্রবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কেশবপুর উপজেলায় সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া বাজার ও ভাল্যুকঘর বাজার, ত্রিমোহিনী ইউনিয়নের ত্রিমোহিনী বাজার, সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার ও পৌরসভার বায়সা মোড়ে পথসভা করেছেন। সাতবাড়িয়া বাজারে পথসভায় বক্তব্য রাখেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের পূত্র তানভির সাদেক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি.এম. শহিদুজ্জামান শহিদ, স্থানীয় আওয়ামী লীগনেতা মশিয়ার দফাদার ও আবু বক্কর সিদ্দিক।

ত্রিমোহিনী বাজারে পথসভায় আরো বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন-সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বাঁশবাড়িয়া বাজারে পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। ভাল্যুকঘর বাজারে পথসভায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য
হাসান সাদেক, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শামীম রেজা প্রমুখ। বায়সা মোড়ে পথসভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগনেতা এস এম হাবিবুর রহমান। উল্লেখিত ৫টি পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ। উল্লেখ্য কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকে মৃত্যুতে এই সংসদীয় আসনটি শূন্য হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET