, , ,

শিরোনামঃ-




কেশবপুরে উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২১, ২১:৩৬ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে শহরের অনন্তসাহা সড়কে উদীচীর নিজস্ব কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ণ, প্রদীপ প্রজ্জ্বলন, শপথ, গণসঙ্গীত, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠীর কেশবপুর শাখা সংসদের সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দনের পরিচালনায় সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, সদস্য সচিব সৈয়দ আকমল আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, চিকিৎসক সৌমেন বিশ্বাস, প্রভাষক তাপস মজুমদার, সাংবাদিক দীলিপ মোদক প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET