, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে তৃতীয় শ্রেণি কর্মচারীদের ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান




কেশবপুরে তৃতীয় শ্রেণি কর্মচারীদের ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২০, ১৯:৩৭ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেশবপুর উপজেলা শাখা ৫ দফা দাবি পূরণের লক্ষে সোমবার বেলা ১১টার সময় স্মারক লিপি প্রদান করেছে ।
তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সদস্যরা উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি তুলে দেন।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর নিকট ৩য় শ্রেণি কর্মচারীদের নূন্যতম ১১তম গ্রেড দেওয়া, শিক্ষার্থী সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার করা, পেশাগত উন্নয়ন কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের দ্রুত ব্যবস্থা করা, শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরিবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্ততে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করা এবং সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠন জাতীয়করণ করার দাবি করা হয়।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ যশোর জেলা শাখার সমন্বয়ক মধুসূদন সরকার, সাংগঠনিক সম্পাদক সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, কেশবপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার মল্লিক, সহ-সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন পতিনিধি সিদ্দিক, মিলন, আনন্দ, কামরুজ্জামান, রবিউল, ফরিদুজ্জামান, আব্দুল মতলেব প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET