, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুষ্টিয়া জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ




খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুষ্টিয়া জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২০, ২০:৫৮ | 1146 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়া জেলা বিএনপি’র আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয়ে আজ শনিবার(১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি বসিরুল আমল চাঁদ এর সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩(সদর) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,  কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন গণতন্ত্রের ‘ম’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি বলেন, ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে আমাদের প্রিয় নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের ‘মা’ বেগম খালেদা জিয়াকে দুই বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে এই সরকার। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আদালতের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে বারবার জামিন চেয়েও জামিন মিলছে না আমাদের প্রিয় নেত্রীর। শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ্যাড. ওয়াদুদ মিয়া, যুব বিষয়ক সম্পাদক মেজবাউল রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মোকা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস আর শিপন, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল প্রথম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET