, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধা বিএডিসি’র উদ্যোগে প্রান্তিক কৃষককে আর্থিক সহায়তা প্রদান




গাইবান্ধা বিএডিসি’র উদ্যোগে প্রান্তিক কৃষককে আর্থিক সহায়তা প্রদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২০, ২১:২১ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গাইবান্ধা বিএডিসি’র উদ্যোগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত কল্পে চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ প্রণোদনা কর্মসূচি বাস্তাবায়নের নিমিত্তে জেলার ৩টি উপজেলায় ৪’শ ৫৪জন প্রান্তিক কৃষককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১২ আগষ্ট (বুধবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আবদুল মতিন প্রান্তিক কৃষকদের প্রণোদনার কর্মসূচির অর্থ মোবাইল ফোনের মাধ্যমে প্রদান করেন। এসময় কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাসুদুর রহমান, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী চিত্র রঞ্জন রায়, উপ-সহকারি প্রকৌশলী মো. মতিউল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মো. আরমান বাদশাহ, উপকারভোগী কৃষক মো. আব্দুুল মালেক মন্ডল ও মো. আব্দুল আজিজ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে ৪’শ ৫৪জন কৃষককের প্রত্যেকে ১ হাজার টাকা করে প্রণোদনার অর্থ প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET