, , ,

শিরোনামঃ-




গাইবান্ধা-৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২০, ১৭:৪৩ | 1156 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্যাপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতিকে প্রতিদ্বন্দিতা করার লক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ ১৩ ফেব্রুয়ারি ২০২০ রোজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ধানমন্ডি ৩/এ দলীয় মনোনয়নপত্র জমা দেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ্, কৃষক লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর-উত্তর ও দক্ষিণ কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার গত বছর ২৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষনা করে সংসদ সচিবলায় পরে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে আসনটি শূন্য ঘোষনা করে উপনির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনে উপ নির্বাচনে তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুয়ায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ১৯ শে ফেব্রুয়ারি, মনোনয়ন পত্র যাচাই বাছাই ২৩ শে ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৯ শে ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১লা মার্চ, ভোট গ্রহণ ২১ শে মার্চ। আসনটির সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়ন ও পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার ৮টি’সহ মোট ১৯ ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত ৩১, গাইবান্ধা-৩ জাতীয় সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লক্ষ ১১ হাজার ৮৫৪ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET