গাইবান্ধা জেলা প্রশাসন গাইবান্ধা কর্তৃক আয়োজিত একাদশ জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা-৩ শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সমন্বয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম চৌধুরী।
জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান, পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শাহীনুর আলম, সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার সেকেন্দার আলীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









