, , ,

শিরোনামঃ-




গাইবান্ধায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২০, ১৫:৫৫ | 1138 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সোনালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ খোলা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে নতুন এই বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড রংপুর বিভাগের জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মতিয়ার রহমান, ডিপুটি ম্যানেজার (প্রিন্সিপাল) আব্দুল বারেক চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখার জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম সহ অন্যরা। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এটিএম বুথ স্থাপনের অর্ন্তগত হিসেবে এই নতুন এটিএম বুথটি চালু হলো। এর মাধ্যমে ২৪ ঘন্টায় সকল গ্রাহকরা নগদ টাকা উত্তোলন করতে পারবেন। গাইবান্ধায় এটি সোনালী ব্যাংকের প্রথম এটিএম বুথ। পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসহ শাখা কার্যালয়েরও এটিএম বুথ স্থাপন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET