, , ,

শিরোনামঃ-




গুইমারা আওয়ামীলীগের ত্রি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০১৯, ১৫:৫৫ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্মদ,খাগড়াছড়ি:

ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘ ৭বছর পর উৎসবমুখর ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে,শনিবার(২৮সেপ্টেম্ব)অনুষ্ঠিত হল বাংলাদেশ আওয়ামীলীগ গুইমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন২০১৯।গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দুপুরে গুইমারা টাউনহলে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা(বীর মুক্তিযোদ্ধা),জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,জেলা আওয়ামীলীগ,সাধারণ সম্পাদক (ভা:প্রা:) নির্মলেন্দু চৌধুরী,জেলা পরিষদের সদস্য আব্দুজ্জাব্বার।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শামছুল হক,মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দীন,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চেšধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এছাড়া সম্মেলনে আমন্ত্রীত অতিথি হিসেবে জেলা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করবেন।জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কাউন্সিল উদ্ভোধন করেন প্রধান অতিথি।

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,বাংলার অবিসংবাদিত নেতা,বাঙালির মহাজাগরণের পথিকৃত,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বাঙালির বৈষম্য ও বঞ্চনার ইতিহাস গভীরভাবে অনুভব করতে পেরে আজীবন তাদের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করেছেন।তিনি ছিলেন অকুতোভয়,নির্লোভ ও নির্মোহ।অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি।মামলা-জেল-জুলুম ও মৃত্যু ভয় তাকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।তিনি বিশ্বাস করতেন জনগণকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে না পারলে অধিকার প্রতিষ্ঠা কিংবা উন্নয়ন কিছুই সম্ভব নয়।তাইতো ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে দ্ব্যর্থহীন কণ্ঠে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি।বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন।বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বজন হারানোর ব্যাথা ভুলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।বাংলাদেশ এখন অর্থনৈতিক ও সামাজিক সকল সূচকে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্ব বিশ^ব্যাপী প্রসংশীত হয়েছে।তাই ইউনিসেফ শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ”পুরস্কারে ভূষিত করেছেন।শেখ হাছিনার যোগ্য নেতৃত্ব ক্ষমতায় আছে বলেই পার্বত্যাঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে।তিনি সকলকে প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,নবগঠিত কমিটি গুইমারার নেতৃত্বকে আরো গতিশীল করবে।‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে এবং দেশরত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করবে।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে প্রার্থী বাছাই করে সভাপতি পদে মো: জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি পদে আইয়ুব আলী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মেমং মারমাকে নির্বাচিত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET