, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা উপজেলার ২দফায় ৮০০ দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন,কংজরী চৌধুরী




গুইমারা উপজেলার ২দফায় ৮০০ দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন,কংজরী চৌধুরী

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৮ ২০২০, ২০:৪১ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জৈষ্ঠের প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে,২দফায় গুইমারা উপজেলার গুইমারা,হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে দুস্থ ও দরিদ্র ৮০০পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। শনি,রবি ও সোমবার(১৬,১৭,১৮মে)দিন ব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯)মহামারী উত্তরণে,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় ও জেলা পরিষদ খাগড়াছড়ির বাস্তবায়নে,সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার হাফছড়ি ইউনিয়নে-৩৮০,গুইমারা সদর ইউনিয়ন ও সিন্দুকছড়ি ইউনিয়নে-৪২০ দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ২দফায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন,পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলার নির্বাহী অফিসার তুষার আহম্মেদ,গুইমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,ইউপি সদস্য সুইমং মারমা,জনার্ধন সেন,কংহলাপ্রু মারমা,সুইমং মার্মার,আবদুল মোতালেব,কালা মারমা,সুইউ মারমা,গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিল্পব শীল,উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ সোম এবং গুইমারা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET