, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন




গুইমারাতে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২২, ১৬:১৮ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কোন জাতিকে শক্তিশালী করার পিছনে একমাত্র শিক্ষাই বেশি প্রভাব বিস্তার করে।শিক্ষা অর্জনের কারণে মানুষ কুসংস্কার ও হীনতা মুক্ত হতে পারে।তাই শিক্ষাকে জাতির মেরুদন্ড হিসেবে চিহ্নিত করা হয়।মেরুদন্ড ছাড়া যেমন মানুষ চলাচল পারেনা তেমনই শিক্ষা ছাড়া মানুষ উন্নতির উচ্চ শিখরে আরোহন করতে পারে না।শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক ছাড়া উন্নত সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত।তাঁদের শিক্ষার আলো যেমনি শিক্ষার্থীদের সামনের পথচলাকে সুদৃঢ় করে,তেমনি তাদের স্নেহ, মমতা, ভালোবাসা শিক্ষার্থীদের অনুপ্রাাণিত করে।সেই শিক্ষক যদি হয় নৈতিক আদর্শ ভ্রষ্ট,চারিত্রিক ত্রুটি সম্পন্ন, নারী লোভী। তাহলে তাকে কিভাবে শিক্ষক বলে মেনে নেবে কোমলমতি শিক্ষার্থীরা?তেমনী গুইমারা সরকারি কলেজের প্রভাষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে  শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।বিচারের দাবীতে ৫মার্চ শনিবার সকাল সাড়ে ৮টায় গুইমারা সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
অভিযুক্ত শিক্ষক জীববিজ্ঞান বিভাগের প্রভাষক অর্জুন কুমার নার্থ।ভুক্তভোগী একজন,গুইমারা কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী,অপরজন ব্যাবসা শিক্ষা ২য় বর্ষের ছাত্রী।
জানা যায়,৩ মার্চ বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের ইংরেজি ক্লাস শেষে ওই ছাত্রীরা একসাথে গ্রুপ স্টাডি করছিলো।এ সময় প্রভাষক অর্জুন কুমার নাথ ৭মার্চ রচনা প্রতিযোগীতার প্রস্তুতি নিয়ে হলে ঘোষণা শেষে ফেরার সময় ওই দুই ছাত্রীকে নানাভাবে শ্লীলতাহানি করেন।ছাত্রীরা তাৎক্ষণিক কোন প্রতিবাদ না করে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে তারা পরিবারকে সব ঘটনা জানালে শুক্রবার মুঠোফোনে ও আজ ৫ মার্চ শনিবার পরিবারের সদস্যরা কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ করেন।সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ গোপনীতার মাধ্যমে শিক্ষক মিলানায়তনে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীদের মুখোমুখি করে অভিযোগ শোনেন।এ সময় কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের জেরার মুখে অভিযুক্ত প্রভাষক অর্জুন দেবনার্থ ওই ছাত্রীর শরীরে হাত দেওয়ার কথা স্বীকার করেন।
এই ঘটনায় গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন বলেন,গুইমারা সরকারি কলেজে এমন ঘটনা মেনে নেয়া যায় না।তবে প্রভাষক অর্জুন কুমার নাথ সকল দোষ স্বীকার করেছে এবং এই ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন সকল শিক্ষার্থীদের সামনে। এর পর শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়ে প্রভাষক অর্জুন কুমার নাথ কে সাময়িক ভাবে ১ মাসের জন্য কলেজের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।আগামী দশ দিনের মধ্যেই জীববিজ্ঞানের নতুন প্রভাষক নিয়োগ দিবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন।
অভিযোগকারী মেয়ের অভিভাবক বলেন, আমাদের মেয়ের শ্লীলতাহানির বিচার চাই।একজন শিক্ষক এতবড় ন্যাক্কারজনক কাজ করতে পারেন এটা অবিশ্বাস্য। আমাদের মেয়েদের নিরাপত্তার ও ভবিষ্যৎ নিয়ে আমরা শংকিত।
অভিযুক্ত শিক্ষক অর্জুন কুমার নাথের কাছে বিষয়টি জানতে চাইলে, ছাত্রছাত্রী ও সিনিয়র শিক্ষকদের জেরার মুখে বলে আমি ওদের মজা করে থাপ্পর দিয়েছি। আমার কোন খারাপ উদ্দেশ্য ছিল না।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET