, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।




গুইমারাতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২২, ১৮:১১ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার,সকল শিশুর সমান অধিকার’প্রতিপাদ্যে,নানা আয়োজনে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে গুইমারা উপজেলা প্রশাসন,সেনাবাহিনী ও আওয়ামীলীগ।
১৭ মার্চ সকাল সাড়ে নয়টার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই জন্মদিনের কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা,হাফছড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম, স্কুল শিক্ষকদের পক্ষ থেকে সুশীল রঞ্জন পাল, গুইমারা ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওঃ জায়নুল আবদীন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন,গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান,প্রমূখ।প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রæ মারমা।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা,সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
বক্তাগন টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও তার রাজনৈতিক জীবন ও কর্মনিয়ে বিস্তারিত তুলে ধরে তা অন্তর লালন করার আহবান জানান।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটির কর্মসূচির প্রথম দিনের সমাপ্তি হয়।উল্লেখ্য যে দিবসটি উপলক্ষে ৭ দিনের ধারাবাহিক কর্মসূচী চলমান থাকবে।

এইদিকে,সকালে গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় ও গুইমারা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন,সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক।৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জোন উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান, গুইমারা সাব জোন কমান্ডার মেজর ফয়সাল, গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিনসহ সাময়িক পদস্থ কর্মকর্তাগণ।এসময় বিশেষ মোনাজাত, কেক কাটাসহ শিশুদের মাঝে বিভিন্ন ইভেন্টের পুরষ্কার বিতরণ করা হয়।
অপরদিকে গুইমারা উপজেলা আওয়ামীলীগ,অংগ্য সহযোগি সংগঠন নানা আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET