, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গুইমারাতে শহীদ বুদ্ধিজীবী দিবসে,জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও অলোচনা সভা অনুষ্ঠিত




গুইমারাতে শহীদ বুদ্ধিজীবী দিবসে,জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও অলোচনা সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২১, ১৯:৪৬ | 929 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 জীবন উৎসর্গকারী বুদ্ধিজীবীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে  গুইমারাতে শহীদ বুদ্ধিজীবী  দিবস পালিত হয়েছে।বুদ্ধিজীবী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচিতে দিবসটি পালন করেছে গুইমারা  উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১৪ ডিসেম্বর)সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে,দিবসটির তাৎপর্ষ তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।
অন্যদের মধ্যে গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ডা:আলমঙ্গীর হোসেন,গুইমারা সরকারি কলেজের অধক্ষ মো: নাজিম উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রাচাখোয়াই মগ,হাফছড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কামান্ডার ডা: শাহ আলম,পল্লী সঞ্চয় ব্যাংক, গুইমারা  শাখা ব্যাবস্থাপক শান্তনু মহাজন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার,গুইমারা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন,গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মু:জায়লুল আবেদীন ছাড়াও বিভাগীয় প্রধান, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা,দেশের জন্য জীবন উৎস্বর্গকারী সুর্যসন্তাদের স্মরন করে বলেন, বাঙালি জাতির বিজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে,বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এর আগে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা ও উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বুদ্ধিজীবী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জীবন উৎসর্গকারী বুদ্ধিজীবীদের শ্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।সন্ধা ৭টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে,শহীদদের স্মরণে মোমবাতী প্রজ্জলন করা হয়।
এদিকে গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুৃ ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়েছে।এসময় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেমং মারমা,সহ-সভাপতি রুস্তম তালুকদারসহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET