, , ,

শিরোনামঃ-




গুইমারায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২৩, ১৮:৩৩ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে  জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ্র কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমার কলেজের প্রভাষক অর্জুন নাথ সহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন বহু প্রতিভার অধিকারী। একাধারে মুক্তিযোদ্ধা, ফুটবলার, সংগীত শিল্পী, নাট্য শিল্পী ও আবৃত্তিকারক। তার শূন্যতা কখনো পূরন হওয়ার নয়।
আলোচনা সভার পূর্বে ৯টা ৩০মিনিটে গুইমারা উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET