, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারার নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের অভিষেক ও দায়িত্ব  হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত




গুইমারার নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের অভিষেক ও দায়িত্ব  হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২১, ১৯:৪৭ | 937 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ১নং গুইমারা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অভিষেক ও দায়িত্ব  হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর )সকাল ১১টায় গুইমারা সরকারি মডেল  উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুইজাইউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন,গুইমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা,গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার.জাইকার প্রতিনিধি রুনি চাকমা,উপজেলা প্রোকৌলী আব্দুল মান্নান,উপজেলা সমাজ সেবা অফিসার আফজাল হোসেন,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন।
অন্যদের মধ্যে,গুইমারা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রস্তম আলী তালুকদার,সহ-সভাপতি সমিরন পাল,উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল,সাধারণ সম্পাদক ইব্রাহিম মীর,সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন চৌধুরী পলাশ,উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম,রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সর্বশেষে চেয়ারম্যান সুইজাইউ মারমার কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা। সুইউজাউ মারমা নবনির্বাচিত চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা কাছে দায়িত্ব অর্পন করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণ কালে নবনির্বচিত চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনের অভিপ্রায় ব্যক্ত বলেন, ইউপি সদস্য,সচিব ও গুরুজনদের সহযোগিতা নিয়ে ইউনিয়ন বাসির সেবায় সম্ভব সবকিছু করব।এসময় তিনি ,তার বাবা ,এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নগেন্দ্র নারায়ন ত্রিপুরা আদর্শ্যে কথা  উল্লেখ্য করে ,দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের  অঙ্গিকার ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET