, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোবিন্দগঞ্জ উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা




গোবিন্দগঞ্জ উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২১:১২ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জলমহাল ইজারা বন্দোবস্ত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, থানা পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালেদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা ও রাজাহার ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার প্রমূখ। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ পস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET