, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোবিন্দগঞ্জে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত




গোবিন্দগঞ্জে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০২১, ১৯:১৪ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনেবহুল আলোচিত সাহেবগঞ্জ ইক্ষু খামার আদিবাসী সাঁওতাল বাঙ্গালী প্রান্তিক জনগোষ্ঠির বাপ দাদার পৈত্তিক সম্পত্তি বর্তমান ভোগ দখলে থাকা ৩/৪ ফসলি কৃষি জমিতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজা কর্তৃপক্ষ কর্তৃক শিল্প কলকারখানা প্রতিষ্ঠা চেষ্টার বিরুদ্ধে এবং ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতাল পল্লীতে হামলা অগ্নি সংযোগ, গুলিতে হত্যা, উচ্ছেদ মামলায় এজাহারভুক্ত আসামীসহ সকল আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ র‌্যালী-প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে ৫ কি.মি. সড়ক পায়ে হেটে বিক্ষোভ র‌্যালীসহ পৌরসভার থানামোড় বৃষ্টির মধ্যে ভিজে বগুড়া-রংপুর মহাসড়কে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মি. বার্নাবাস টুডু’র সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক মি. রাফায়েল হাজদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউল ইসলাম, কোষাধ্যক্ষ গনেশ মুরমু, যুব ইউনিয়নের উপজেলা শাখা সাধারণ সম্পাদক আরিফুল হক মিজান, আদিবাসী গবেষনা পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্ষেত মজুর সমিতি সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম মিলন। পরে উপজেলা প্রশাসন তাদের কঠোর নিরাপত্তা প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET