, , ,

শিরোনামঃ-




গৌরনদীতে একই রাতে ৪ দোকানে চুরি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২০, ১৭:৩২ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 
 
 
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে একই রাতে ৪টি দোকানে চুরি হয়েছে। গত সোমবার রাতে চুরির খবর পেয়ে মঙ্গলবার সকালে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক সজল খান ও আল-আমিন শিকদার জানান, সোমবার দিবাগত রাতে মাহিলাড়া বাজারের নলচিড়া রোডে পাশাপাশি ৪টি দোকানের পেছনের দিকের টিনের চালা কেটে দোকানে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা একটি দোকান থেকে ১২০টি বাটন মোবাইল, ২৫টি এ্যানড্রোয়েট মোবাইল, ২০টি সার্ভিসিং মোবাইল ও নগদ অর্থ, একটি কনফেকশনারী দোকান থেকে ৩৫ হাজার টাকার, একটি ভ্যারাইটিজ স্টোর থেকে ২০ হাজার টাকার এবং ইলেকট্রিক দোকান থেকে ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মাহিলাড়া বাজারে ৪টি দোকানে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET