, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান




গৌরনদীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২১, ১৮:২০ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সেচ্ছাসেবী সংগঠণ টিএসএস (টরকী স্বেচ্ছাসেবী সংগঠণ) এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সংগঠনটির গত বছরের সেরা স্বেচ্ছাসেবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি এই শ্লোগানকে সামনে রেখে ২১শে ফেব্রুয়ারী সারাদিন বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যন্ডে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবী। এ সময় তারা সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিবিড় মাহমুদকে ২০২০ সালের সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা স্মারক প্রদান করেন।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাইফ স্বপন সংগঠনের এরকম স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সরকার ও স্থানীয় বিত্তবানসহ জনপ্রতিনিধিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়ে বলেন, আমাদের উদ্দেশ্য সমাজে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়ন করা ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। তাই আমাদের এই স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সরকার ও স্থানীয় বিত্তবানসহ জনপ্রতিনিধিরা যদি এগিয়ে আসেন তাহলে অনেক অসহায় মানুষ সহযোগিতা পাবেন এবং আমাদের জন্যও এই কাজগুলো আরো সহজ হয়ে উঠবে।

সংগঠনের সাধারণ সম্পাদক নোবেল মাহমুদ জানান, এই কর্মসূচিকে ভবিষ্যতে অব্যাহত রাখতে চান তারা এবং স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে যে কোন প্রয়োজনে টরকি স্বেচ্ছাসেবী সংগঠন সব সময় পাশে থাকবে বলে আশাব্যক্ত করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET