, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করায় বাগমারায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার




গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করায় বাগমারায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ২০:০৪ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়নের তিন গ্রাম পুলিশকে লাঠিপেটার দায়ে আওয়ামী লীগের নেতা আফজাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার বড়বিহানালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘাবাড়ি গ্রামের বাসিন্দা। করোনাভাইরাস সংক্রমণ রোধে দায়িত্ব পালন করতে গিয়ে গত শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতার লাঠিপেটার শিকার হন তিন গ্রাম পুলিশ। প্রশাসনের নির্দেশে ওইদিন রাতে বাঘাবাড়ি বাজারের একটি চায়ের দোকান বন্ধ করতে বললে আওয়ামী লীগের নেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা ক্ষুব্ধ হয়ে তিন গ্রামপুলিশ সাজি হোসেন, আবুল কালাম ও আবদুল মজিদকে লাঠি পেটা করেন। এতে তাঁরা আহত হন এবং সাজি হোসেনের একটি হাতও ভেঙ্গে যায়। এই ঘটনাটি কয়েকটি অন লাইন গনমাধ্যমে ছাপা হলে।বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। এরপর পুলিশ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে তৎপর পর। এছাড়াও রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব ঘটনাস্থলে ছুটে এসে আহত গ্রাম পুলিশের খোঁজ খবর নেন। বিকেলে পুলিশ কৌশলে আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তিনি ওই বাজারে অবস্থান করছিলেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, গ্রাম পুলিশ সাজি বাদী হয়ে মামলা করেছেন। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET