চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়। ঘটনার বিবরনে জানা যায়,উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের বারহাতিয়া গ্রামের মরহুম মুকবুল হোসেন বেপারীর ছেলে দ্বীনইসলাম গত ২৯ জুন বিকালে বাড়ি থেকে বেড়িয়ে তার ব্যক্তিগত কাজে বাবুরহাটে চলে যায়। ঐ খান থেকে তিনি বাড়ি ফেরার সময় রাত আনুমানিক ১০ টার সময় সিপাই কান্দি নামক স্হান বেড়ীবাঁধ সড়কে তিনি সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়। তিনি তার নিজের হুন্ডা ড্রাইভ করছিলেন, এ সময় ঢাকা থেকে একটি পিকআপ ভ্যান চাঁদপুরে যাওয়ার পথে হুন্ডাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। দূর্ঘটনা কবলিত স্হানে থাকা পথ চারীরা পিকআপটি ধরার জন্য টোল প্লাজায় খবর দিলে জানতে পারা যায়, পিকআপ ভ্যানটি টোলে ৫০০ শত টাকার নোট দিয়ে বাকি টাকা ফেরৎ না নিয়ে দ্রুত টম্পট দেয়। তার পর স্হানীয় লোকজনের সহ যোগিতায় তার আত্ত্বীয় স্বজন এসে আহত ব্যাক্তিকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে তার অবস্হা বেগতিক দেখে তাকে দ্রুত ঢাকায় রেফার করা হলে তাকে রাসেল সরকার একটি বে -সরকারী হাসপাতালে ভর্তি করেন। পর দিন ৩০ জুন বিকাল ৩.৪৫ মিনিটে আহত দ্বীনইসলাম মারা যায়, তাকে ঐদিন রাত আটটায় তার দাফন নীজ এলাকায় এনে সম্পন্ন করেন বলে জানান সাহেব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহআলম সরকার,তিনি আর ও জানান নিহত দ্বীনইসলাম তার দোকানে ম্যানেজারের দায়িত্ব পালন করতেন এবং ঘটনার দিন বিকালে তার দোকান থেকে ছুটি নেয়। ২ সন্তানের জনক ছিলেন দ্বীনইসলাম। দূর্ঘটনা ব্যপারে থানা পুলিশ অবগত আছেন বলে জানা যায়।









