, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাঁদপুর মতলবে ধনাগোদা নদীতে কচুরীপানা খেয়া নৌকা পারাপারে ভোগান্তি।




চাঁদপুর মতলবে ধনাগোদা নদীতে কচুরীপানা খেয়া নৌকা পারাপারে ভোগান্তি।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ১৭:১১ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার উপর দিয়ে প্রবাহিত ধনাগোদা নদীতে কচুরীপানার কারণে খেয়া নৌকা দিয়ে নদী পারাপারে ভোগান্তীতে পড়েছে দুই উপজেলার জনসাধারণ।  নদীর আমিরাবাদ লঞ্চঘাট থেকে কালিপুর লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে কচুরিপানার জট। সরেজমিনে দেখা গেছে, মতলব ধনাগোদার মতলব খেয়াঘাট, বাইশপুর, গাজীপুর মোড়, সাহেব বাজার, লক্ষীপুর, টরকী, মাছুয়াখাল, শাহপুর, নায়েরগাঁও, দুর্গাপুর, শ্রীরায়ের চর, কালির বাজার, নন্দলালপুর খেয়াঘাট এলাকায় কচুরিপানা জমাট বেঁধে আছে। এতে খেয়া পারাপারের যাত্রী সাধারণের চরম ভোগান্তি হচ্ছে।
  দেখতে পাচ্ছি ভেরির  ভিতরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ, পশ্চিম বাইশপুর গ্রামের সুবর্ণ স্কুলের শিক্ষক ইয়ামিন, মতলব কলেজের শিক্ষার্থী রাবেয়া হোসেন, ব্যবসায়ী স্বপন প্রধান বলেন, বছরের এই সময়ে নদীতে প্রচুর পরিমাণে কচুরীপানা থাকায় নৌকা দিয়ে নদী পারাপারে নিজেদের নৌকার বৈঠা বাইতে হয়, সেই সাথে সময়ের অপচয় হয়। তাই বাধ্য হয়ে অনেক পথ ঘুরে মতলব সেতুদিয়ে নদী পার হয়ে যেতে হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET