, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুকনগরে নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে কলেজ ছাত্রলীগের কর্মী সভা




চুকনগরে নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে কলেজ ছাত্রলীগের কর্মী সভা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২১, ১৯:১১ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটলিয়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ প্রতাপ রায়ের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ছাত্রলীগ চুকনগর ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে এক কর্মী সভা বৃহস্পতিবার বিকেল ৫টায় চুকনগর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি কেএম মফিজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টন, জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ মাহাবুব আলম সোহাগ ও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম বাবু। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিপ্লব ঘোষ, এম এম ইয়াছিন, আলিুমজ্জামান সাগর, বুলবুল আহম্মেদ কাজল, সবুজ খান, রখতিয়ার আহম্মেদ রিপন, সুমন খান, প্রসনজিৎ মল্লিক শুভ, ইউনুছ সরদার, এম কে আশিক, আল আমিন, তোহিদ, পার্থ, দীপু, মাসুদ, আরিফুল প্রমুখ। সভা শেষে একটি শুভেচ্ছা মিছিল চুকনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET