২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রাম দ্রুতগামী কাভার্ডভ্যান কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ করে বিক্ষোভ, চালক আটক




চৌদ্দগ্রাম দ্রুতগামী কাভার্ডভ্যান কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ করে বিক্ষোভ, চালক আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০১৮, ১৯:৪০ | 1022 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের উত্তর পাশে গতকাল শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ডভ্যান চাপায় উম্মে রুমান মারজানা(১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত মারজানা পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার সবজি বিক্রেতা ফিরোজ আহাম্মদ সোহাগের মেয়ে। সে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী(রোল-২) ছাত্রী। মারজানার মৃত্যুর খবর শুনে পাশ্ববর্তী স্কুল ছাত্রসহ সাধারন জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করে।
স্থানীয় সুত্র ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন জানান, শনিবার বিকাল ৪টা ২০মিনিটের সময় স্কুল ছুটির পর মেধাবী ছাত্রী মারজানা বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল। বাজারের মেডিল্যাব ক্লিনিকের সামনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান মারজানাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে।
এদিকে স্কুল ছাত্রীর নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন ও নতুন সড়ক সোয়া এক ঘন্টা পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় তারা বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম ইন্সপেক্টর তদন্ত শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দুর্ঘটনায় খবর পেয়ে লাশটি উদ্ধার করি। এছাড়া ঘাতক কাভার্ডভ্যানটি ও চালককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET