২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে পুর্ব বিরোধের জেরে যুবককে হত্যা চেষ্টার অভিযোগ




চৌদ্দগ্রামে পুর্ব বিরোধের জেরে যুবককে হত্যা চেষ্টার অভিযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৮, ১৯:০০ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে শাহরিজ মজুমদার খোকন(৩৪) নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা সাড়ে এগারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলক সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। পাশ্ববর্তী পাঁচরা গ্রামের বাবুল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ‘মৃত’ ভেবে তাকে ফেলে যায়। আহত খোকন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের আমির হোসেন মজুমদারের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত খোকনের পরিবার সূত্রে জানা যায়, খোকন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চালাতো। পাঁচ বছর পূর্বে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সে ও তার দুই সহযোগী মারত্মক আহত হয়। ওই সময় রনি নামে তার এক সহযোগী ঘটনাস্থলেই মারা যান। সে এবং তার অন্য সহযোগীও দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে। সে সময় তার মাথা ও নাকসহ শরীরের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় মারত্মক জখম হয়। যার রেশ এখনো টানছে সে। এদিকে ওই দুর্ঘটনায় নিহত রনির পরিবারকে সরকারি অনুদানসহ বাস মালিকপক্ষ একটি বড় অংকের অনুদান প্রদান করে বিষয়টি সামাজিকভাবে নিঃস্পত্তি করেন। কিন্তু রনির পরিবারের লোকজন নিঃস্পত্তিটি মেনে নিয়ে টাকা গ্রহণ করলেও খোকনের উপর তাদের মনের ক্ষোভটি মেনে নিতে পারেনি। ওই ক্ষোভের কারণে আজকের এই হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়কের পাশ ঘেষে হেঁটে কালিবাজারের দিকে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন লোক এসে আকষ্মিক তার উপর হামলা করে। কিছু বুঝে উঠার আগেই খোকনকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কিল, ঘুসি, লাথি মেরে তাকে রক্তাক্ত করে মহাসড়কের পাশে ফেলে রেখে চলে যায়।
এ বিষয়ে খোকনের স্ত্রী রোকসানা বেগমের সাথে কথা বললে তিনি জানান, নিস্পত্তি হওয়া একটি বিষয় নিয়ে আমার স্বামীকে মেরে ফেলার উদ্দেশ্যে সন্ত্রাসী কায়দায় বাবলু গং তার উপর হামলা করে। এখন আমার স্বামীর অবস্থা খুবই সংকটাপন্ন। ডাক্তার বলেছে, মাথা ও বাম চোখে সে মারাত্মক আঘাত পেয়েছে। জানিনা এখন কি হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত খোকন হত্যা চেষ্টার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET