, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা




চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২৬, ২১:২৪ | 603 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানের যাতায়াতের সরকারি খাস খতিয়ানের রাস্তা দখল করে ঘর নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে আতর ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে। রোববার সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উনকোট বাজারের দক্ষিণ পাশে মধ্যমপাড়ার মোস্তফা কামাল সর্দারের ছোট ভাই প্রবাসী মোহাম্মদ শাহীনের ঘর ঘেষা পূর্ব-পশ্চিমে সরকারের প্রায় ৩৫ শতক খাস জায়গা রয়েছে। ওই জায়গায় হাজী আবদুল বারীকের ছেলে আতর ইসলাম ঘর নির্মাণে শনিবার শ্রমিক দিয়ে কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে রোববার সকালে নির্মাণ কাজ বন্ধ করে দেয় গ্রামের লোকজন।
উনকোট গ্রামের মোস্তফা কামাল সর্দার, জসিম উদ্দিন, ইসমাইল হোসেন, মকবুল আহমেদ ও মোঃ খোকনসহ গ্রামবাসীর দাবি, তিনশত পঞ্চাশ ফিট লম্বা ও বাইশ ফিট চওড়া সরকারি খাস জায়গা দিয়ে আমরা কবরস্থানে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করবো। এখন অন্য জায়গা দিয়ে কবরস্থানে যেতে হচ্ছে। আতর ইসলাম ওই জায়গায় ঘর নির্মাণ করলে গণকবরস্থানে যাওয়ার কোন রাস্তাই থাকবে না।
আবদুল বারীক বলেন, উত্তর পাশে আমার জায়গা আছে। ওই জায়গা ছেড়ে দিলে আমি দক্ষিণ পাশের জায়গাটি দিবো। তাছাড়া সরকারি জায়গা দখল করার ইচ্ছে নেই। তবে উত্তর পাশের জায়গায় দিয়ে গণকবর স্থানে যাওয়ার পথ নেই। তাই সরকারি খাস জমি দিয়ে গণকবরস্থানের রাস্তা তৈরি করতে হবে বলে জানান এলাকাবাসী।
শুভপুর ইউনিয়ন তহসিলদার মাঈন উদ্দিন রোববার বিকেলে বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আবদুল বারীক ও তাঁর পরিবারের সদস্যদের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণে নিষেধ করা হয়েছে। সরকারি ও বেসরকারিভাবে সার্ভেয়ার রেখে সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা বাদ দিয়ে নিজস্ব জায়গায় স্থাপনার নির্মাণের জন্য বলা হয়েছে।
এ বিষয়ে রোববার চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী বলেন, সরকারি খাস জায়গায় কেউ স্থাপনা তৈরি করতে পারে না। কেউ যদি স্থাপনা করে থাকে, তাহলে সে ভুল করবে। স্থানীয় তহসিলদারকে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নিদের্শনা দেয়া হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET