, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ৪৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী শহীদ গ্রেপ্তার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২২, ১১:৫১ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শহীদুল ইসলাম সদর দক্ষিণ উপজেলার ঝোলায় কুড়িয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম শনিবার সন্ধ্যায় কড়ইবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪৬ বোতল বিদেশী মদসহ শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের নিকট স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET