বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাগলনাইয়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ১লা সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে ছাগলনাইয়া উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর শহরের জমদ্দার বাজারে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার’র সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক পৌর মেয়র আলমগীর বিএ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জালাল আহাম্মদ মজুমদার, উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক কফিল সরকার, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, পৌর বিএনপির আহবায়ক ইউছুফ মজুমদার, সদস্য সচিব আবদুল লতিফ, সিনিয়র যুগ্ন- আহবায়ক কাজী মনির আহাম্মদ খোকন, এম জি কিবরিয়া মজুমদার, বাবুল মজুুুুমদার, এনামুল হক বাবুল, এনামুল হক শাহীন, মহামায়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করীম লিটন, উপজেলা যুবদল নেতা শাহজাহান মজুমদার আজাদ, কাজী জসিম উদ্দিন, সহিদ রানা, আবদুল মোমিন, আবুল কাশেম সোহাগ, পৌর যুবদল নেতা রেজাউল করিম লাকি, জয়নাল আবদীন, আলমগীর হোসেন, জামাল উদ্দিন, মনছুর আলী, উপজেলা ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, ইব্রাহীম মিয়াজী নয়ন, নাজিম, পৌর ছাত্রদল নেতা ইব্রাহীম খলিল বাবলু, গাজী ইকবাল, শাহীনুর রহমান রাহিম প্রমুখ।









