ছাগলনাইয়া প্রতিনিধিঃ
বিশ্ব মা দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ মে) সকাল ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, মহিলা অভিভাবক রাজলক্ষ্মী মজুমদার, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র সাইদুর রহমান, পাইলট বালিকা বিদ্যালয়ের ১০ম (ভোক.) শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান সুবর্ণা। এসময় সহকারী শিক্ষিকা জাহানারা বেগম, মহিলা অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:








