নজরুল ইসলাম চৌধুরীঃ
আইনের শাসন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করণ, দুর্নীতিবাজ, অসৎ অফিসার, অসৎ রাজনীতিবিদদের অপরাধী সিন্ডিকেট ধ্বংস করে শুদ্ধি অভিযান ও দুর্নীতি বিরুধী অভিযান জেলা উপজেলায় জোরদার করার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কর্মসূচিরর অংশ হিসেবে ছাগলনাইয়া উপজেলা জাসদের গণমিছিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ গণমিছিল। উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে মিছিলে অংশগ্রহণ করে উপজেলা জাসদের সহ-সভাপতি মোঃ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়া, অর্থ সম্পাদ রেজাউল করীম সরকার সোহাগ, দপ্তর সম্পাদক ছলিম উল্যাহ ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, উপ-জনসংযোগ বিষয়ক সম্পাদক আজিমুল হক, পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রাধানগর জাসদের সভাপতি আবদুল্লাহ রিপন, পাঠাননগর জাসদের সভাপতি মাহবুবুল হক ভুইয়া, মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি হেলাল উদ্দিন। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:








