, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জনসাধারণের স্মৃতিতে পলাশডাঙ্গা যুব শিবির বইয়ের মোড়ক উন্মোচন




জনসাধারণের স্মৃতিতে পলাশডাঙ্গা যুব শিবির বইয়ের মোড়ক উন্মোচন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ০৪ ২০২৩, ০৯:১২ | 1307 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে জনসাধারনের স্মৃতিতে পলাশডাঙ্গা যুব শিবির বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানকরা হয়েছে।
বইটি লিখেছেন পলাশডাঙ্গা যুব শিশিরের ক্যাম্প দাতা হারান বসাকের ছেলে সাধন কুমার বসাক।

শনিবার (৩ জুন) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ শহরের সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক সোহরাব আলী সরকার।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার ও লেখক সাধন চন্দ্র বসাক প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান ফজলু।
এসময়ে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, সুধীজন, কবি, লেখক, সাহিত্যমনাদের অনেক উপস্থিত ছিলেন।

লেখক সাধন চন্দ্র বসাক সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার মধ্যভদ্রঘাট
গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে। পিতা হরেন্দ্র নাথ বসাক, মাতা গীতা রানী বসাক। ১৯৭১ সালের ৬ জুন লেখকদের বাড়িতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দ্বিতীয় বৃহত্তম গেরিলা
বাহিনী ‘পলাশডাঙ্গা যুব শিবির’ গঠিত হয়। দীর্ঘদিন এ বাড়ি থেকেই গেরিলা বাহিনীটি পরিচালিত হতো। তিনি সিরাজগঞ্জ জেলার মুগবেলাই উচ্চ বিদ্যালয়
হতে এসএসসি, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ হতে এইচএসসি, ঢাকা সিটি কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং ঢাকা কলেজ হতে হিসাববিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন পুলিশ অফিসার। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক ও পর্যটন বিষয়ক লেখালেখিতে নিজেকে নিয়োজিত রেখেছেন।

লেখক সাধন চন্দ্র বসাক বইটি‌তে তু‌লে ধ‌রেন মু‌ক্তি‌যো‌দ্ধে ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্ত ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের
প্রিয় মাতৃভূমি লাল সবুজের এই বাংলাদেশ অর্জিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিপাগল জনতা যুদ্ধ করে পাক হায়েনাদের কাছ থেকে প্রাণের এই দেশকে ছিনিয়ে আনে। হাতে গোনা কিছু স্বাধীনতা বিরোধী ছাড়া দেশের বেশিরভাগ জনগণই স্বাধীনতার পক্ষে ছিল। স্বাধীনতার জন্য যুদ্ধ করতে গিয়ে অনেক আঞ্চলিক বাহিনী গড়ে ওঠে। তাদের মধ্যে পলাশডাঙ্গা যুব শিবির অন্যতম। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ও উত্তরবঙ্গের বৃহত্তম আঞ্চলিক গেরিলা বাহিনী। এই বাহিনী তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে গড়ে ওঠে।

সাধন চন্দ্র বসাক ব‌লেন, মুক্তিযুদ্ধের অর্ধ শতাব্দী পার হলেও এই বাহিনীর গড়ে ওঠার ইতিহাস সম্পর্কে উল্লেখযোগ্য গবেষণা নেই বললেই চলে। পলাশডাঙ্গা যুব শিবিরের শুরুর ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা যায়, ১৯৭১ সালের স্থানীয় জনগণ যারা প্রত্যক্ষদর্শী ছিল, তারা বেশিরভাগই মারা গেছে। হাতে গোনা কিছু লোক জীবিত আছে। তাও আবার এতদিন পরে ঐ ঘটনার বর্ণনা শুনতে গিয়ে দেখা যায়, অনেকের স্মৃতিতেই তা পরিস্কার নয়, ভাসা ভাসা জ্ঞান রয়েছে। তাছাড়া জনগণের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনার অভ্যাসও কম। অপরদিকে স্বাধীনতা বিরোধী ও তাদের আত্মীয়-স্বজনদের সমাজের প্রভাবের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অনেকইে অনাগ্রহ প্রকাশ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET