, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জয় বাংলা ভিশন ও ভোরের কাগজ সাংবাদিক  অমল তালুকদার মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত




জয় বাংলা ভিশন ও ভোরের কাগজ সাংবাদিক  অমল তালুকদার মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২১, ২৩:০৮ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জয় বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার ও ভোরের কাগজের পাথরঘাটা প্রতিনিধি অমল তালুকদার  পিটিয়ে আহত করেছে মূখোশধারী সন্ত্রাসীরা। রবিবার রাতে পাথরঘাটা শহরে নিজ বাসার সামনে তিনি এ হামলার শিকার হন। খবর পেয়ে পাথরঘাটা হাসপাতালে অমল তালুকদার কে দেখতে যান পাথরঘাটা  প্রেসক্লাবের  বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  এ ঘটনায় জরুরি প্রতিবাদ সভার আয়োজন করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে পাথরঘাটা শহরে নিজ বাসার সামনে। এ সময় পার্শ্ববর্তী লেকপাড় থেকে ৪/৫ জন মূখোশধারী সন্ত্রাসী লাঠি-সোঠা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়। আহতবস্থায় তাকে পাথরঘাটা  হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাতেই পাথরঘাটা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।পাথরঘাটা হাসপাতালের চিকিৎসক জানান, আহত সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। বর্তমানে সার্বিকভাবে তার অবস্থা স্থিতিশীল। এক্স-রে রিপোর্ট হাতে পেলে জানা যাবে কোথাও ভেঙ্গেছে কি না।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার বিষয়টি জানতে পেরেছি। আহত সাংবাদিককে আমি  দেখে এসেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  । জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিস্ঠাতা চেয়ারম্যানশেখ সাইফুল ইসলাম কবির বলেন, সাংবাদিক  অমল তালুকদার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম (২8শে জানুয়ারি) সকাল ১১টায় জরুরি সভার আহবান করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET