২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




জয়পুরহাটে ৪ শিশু সন্তানসহ এক রোহিঙ্গা নারী আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০১৮, ১৬:২৮ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

দালালের মাধ্যমে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ শিশু সন্তানসহ
এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পাইকরতলী এলাকা থেকে তাাদের আটক করা হয় আটককৃতরা হলেন, কক্সবাজারের রোহিঙ্গা দস্তগীর ক্যাম্পের ফায়েজ উদ্দিনের স্ত্রী সোহানা (৩০) এবং তাদের
৪ শিশু পুত্র তানিম হোসেন (১০), নাইম হোসেন (৭), রবিউল ইসলাম (৪) ও হাবিবুর রহমান (১)। আটক সোহানার উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সিলেটের জাফলং এলাকার শহিদুল ইসলাম পরিচয় দিয়ে এক দালাল ভারতে কাজ পাইয়ে দেয়ার
কথা বলে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। পরে সোহানা তার স্বামী ফায়েজ ও ৪ শিশু নিয়ে ওই দালাল
জয়পুরহাটের কোন এক সীমান্ত এলাকা দিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় পাইকরতলী এলাকা দিয়ে যাওয়ার পথে এলকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেন তারা। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। সুযোগ বুঝে স্বামী ও দালাল পালিয়ে
যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET