, , ,

শিরোনামঃ-




ঝিকরগাছায় ছাত্রকে বলাৎকারের মাদ্রাসা শিক্ষক আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২১, ১৯:১৯ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের ঝিকরগাছার পল্লীতে ইয়াকুব আলী (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৯ বছর ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমরী হাফিজিয়া মাদ্রাসায়। এঘটনায় মাদ্ররাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী ওই লম্পট শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
জানা যায়, ঝিকরগাছা উপজেলার কুমরী হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক ও শার্শা উপজেলার গোগা গ্রামের রবিউল ইসলামের ছেলে ইয়াকুব আলী গত (২রা জানুয়ারী) দুপুরে মাদ্রাসার শিশু ছাত্রকে নিজের থাকার ঘরে ডেকে নেয়।পরে ওই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে।
ভুক্তভোগী ছাত্রটি মঙ্গলবার তার পরিবারকে জানায়।এসময় শিশুটির অভিভাবক মাদ্রাসা পরিচালনা পর্ষদকে বিষয়টি অবহিত করলে মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী লম্পট শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
এ ব্যপারে কুমরী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আসাদুল ইসলাম বলেন,এ ঘটনা সত্য। তবে আপনারা এই বিষয়টি নিউজ করবেন না। নিউজ হলে আমাদের মাদ্রাসার দুর্নাম হবে এবং মাদ্রাসার অনুদান হয়তো বন্ধ হয়ে যেতে পারে।
এবিষয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা বলেন, অপরাধী শিক্ষকের বিরুদ্ধে মামলা দিয়ে বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET