ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে সপ্তাহব্যাপী মাস্ক, লিফলেট বিতরণ করছেন ঝিনাইদহ পাপী চোখেও ভালোবাসা(অনলাইন সংগঠন) ১৩ ই মার্চ থেকে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে কার্যক্রম শুরু হয় ঝিনাইদহের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা জোহান ড্রিম ভ্যালি পার্ক সহ সপ্তাহব্যাপী সচেতন মূলক কার্যক্রম ২০মার্চ শুক্রবার সকাল থেকে তালসার বাজার কোটচাঁদপুর ঝিনাইদহ, পাপী চোখেও ভালোবাসা (অনলাইন সংগঠন) স্বেচ্ছাসেবী বন্ধুরা পথচারী, দোকানী, চালক, শ্রমিক ও সাধারন মানুষের হাতে মাস্ক ও লিফলেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাদার তেরেসা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা সদস্য মানবতার ফেরিওয়ালা তারেক মাহমুদ জয়,কেপি বসু ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সমাজকর্মি মামুনহুসাইন পাপী চোখেও ভালোবাসা অনলাইন সংগঠনের পরিচালক ইমু চৌধুরী, ও সাব্বির, রাসেল, হাবিব, রনি, জাবির, স¤্রাট, শিহাব, বাপ্পি সহ অনেকে স্বেচ্ছাসেবী বন্ধুরা করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে নিয়মিত সাবন ব্যবহারে সচেতন হওয়ার আহবান জানান।









