, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু আহত-৩




ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু আহত-৩

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ১২:৩৮ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরও তিন জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এ এস আই মোঃ মোজলেম তালুকদার জানান সকালে মাগুরা থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহ সদর উপজেলা শুরাট ইউনিয়নের রতনহাট গ্রামের সেলিম রেজা তার পরিবার নিয়ে বাড়ির উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে সাজোরে ধাক্কা দেয়। সেসময় মোটর সাইকেল চালক সেলিম রেজা, তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে সুমাইয়া রাস্তার উপর ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত বলে ঘোষনা করেন এবং চালক সেলিম রেজাকে রেফার্ড করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আহত সেলিম রেজা শুরাট ইউনিয়নের রতনহাট গ্রামের নওশের আলীর ছেলে। সেলিম রেজা ব্র্যাকের মাগুরা শাখায় কর্মরত আছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET