ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পূজা উপলক্ষে ১৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে১ নংওয়ার্ডের ২৫০জন দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে কমিশনার হামিদুল্লাহ আল মামুনের নিজস্ব অর্থায়নে প্রত্যেক কে ৫ কেজি করে চাল বিতরণ করেন।এতে সভাপতিত্ব করেন শান্তিনগর পূজা কমিটির কোষাধ্যক্ষ সঞ্জিত মাফুরী, শান্তিনগর পূজা কমিটির উপদেষ্টা সদস্য গোপেশ্বর। এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন
( গামা), জেলা পরিষদের সদস্য ও উদীয়মান বলিষ্ঠ তরুণ নেতা মারুফ হোসেন। ঐতিহ্যগতভাবে এই পরিবারের প্রত্যেকটি সদস্য মুসলিম সহ অন্যান্য ধর্মালম্বীদের বিভিন্ন ধর্মীয়
অনুষ্ঠানে পারিবারিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
Please follow and like us:









