, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান




ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ২১:২০ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের টুকলী পুকুরের পাশে লস্করা গ্রামে আগুন লেগে ১৫টি ঘর পুড়ে যায়, এতে ৭টি পরিবার নিঃস্ব হয়ে পড়ে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে প্রত্যেককে ৩ বান্ডিল করে ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা ও ৩টি করে কম্বল প্রদান করেন ঠাকুরগাঁও জেলা প্রমাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, ইউপি চেয়ারম্যান রেদো শাহ সহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার প্রদান করেছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের শুরেন্দ্র নাথ বর্মন, পরেশ চন্দ্র বর্মন, তুলেশ চন্দ্র বর্মনসহ অন্যরা জানান, গতকাল দুপুরের দিকে আমরা সকলে মাঠে কাজে যাই। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়, বাসায় কেউ না থাকায় কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে এ গ্রামের সাতটি পরিবারের ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল ইউএনও স্যার আমাদের শুকনো খাবার প্রদান করার সময় আমাদের ঢেউটিন ও আর্থিক সহায়তার কথা বলেছিলেন এবং আজ ডিসি স্যারসহ এসে আমাদের ৩ বান্ডিল করে ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা ও ৩টি করে কম্বল প্রদান করলেন।আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET