, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে করোনায় ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবারকে ছাগল দিল ওয়ার্ল্ড ভিশন




ঠাকুরগাঁওয়ে করোনায় ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবারকে ছাগল দিল ওয়ার্ল্ড ভিশন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৮ ২০২১, ১৮:৪২ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের আর্থিক স্বচ্ছলতা আনয়নে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের মুন্সিরহাট এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে ২৫ জন সুবিধাভোগি সদস্যদের মাঝে দুইটি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুনুর রশিদ, ওয়ার্ল্ড ভিশন এনরিচ প্রকল্পের প্রকল্প ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার, সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম সহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন থেকে ছাগল পেয়ে আনন্দে উৎফুল্ল পশ্চিম বেগুনবাড়ী এলাকার শিল্পি রাণী বলেন, করোনায় কামাই রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে।ওয়ার্ল্ড ভিশন সবসময় আমাদের মতো মানুষদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।আজও দুইটি উন্নত জাতের ছাগল দিলো।আশাকরি ছাগল লালন-পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবো।

একই কথা জানান ফকদনপুর রহিমানপুর এলাকার রসনা বেগম।তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন শুধু আমাদের ছাগলই দেয়নি।তা কিভাবে লালন-পালন করলে বেশি লাভবান হওয়া যায় তারজন্য আমাদের প্রশিক্ষণও দিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET