ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে ঠাকুরগাঁও সদর
উপজেলার ২শ দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চোখের নানা চিকিৎসা দেওয়া হয়েছে।মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার সাফিউল হাসান
শাকিলের নেতৃত্বে একটি চিকিৎসক দল বৃহস্পতিবার সকালে আয়োজিত এ চক্ষু ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেন । এ
কর্মসুচির উদ্বোধন করেন-আরডিআরএস বাংলাদেশ রংপুরের সমন্বয়কারী গৌতম হালদার। চক্ষু ক্যাম্পে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুলি-, ঠাকুরগাঁও রোড,
খোচাবাড়ি ও শীবগঞ্জ এলাকার ২শ দরিদ্র রোগিকে চোখের চিকিৎসা এবং ১৭ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ১৫ জনের চোখের অতিরিক্ত মাংস অপারেশন সহ অন্যান্য জটিল
চিকিৎসা ও চশমা দেওয়া হয়।
Please follow and like us:









