, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় খাস জমি জলমহাল ও মুসলিম উত্তরাধিকার আইনে নারীর অধিকার বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 




ডুমুরিয়ায় খাস জমি জলমহাল ও মুসলিম উত্তরাধিকার আইনে নারীর অধিকার বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২৩, ১৭:৪৫ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় খাস জমি জলমহাল ও মুসলিম উত্তরাধিকার আইনে নারীর অধিকার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী সংস্থা উত্তরণ স্থানীয় সাংবাদিকদের সাথে এই সভার আয়োজন করে। বুধবার সকাল ১০টায় সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা ভুমি কমিটির সভাপতি শেখ সেলিম আখতার স্বপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম , ভুমি কমিটি ও ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, উত্তরনের কর্মকর্তা সিরাজুল ইসলাম ও আব্দুল আলীম।
খাস জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জি এম আব্দুস সালাম , চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন , সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস , মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জি , এস রফিকুল ইসলাম , মাহাবুবুর রহমান , গৌতম রাহা , সাব্বির খান ডালিম , জাহিদুর রহমান বিপ্লব , সিরাজুল ইসলাম , শেখ আব্দুস সালাম , অরুন দেবনাথ , সেলিম আবেদ , আব্দুর রশিদ বাচ্চু , জাহাঙ্গীর আলম মুকুল প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET