, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত




ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৩, ১৯:১৭ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি , আধা-সরকারি , স্বায়ত্তশাসিত , বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উপজেলা প্রশাসন ও ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের পৃথক আয়োজনে শোক র‍্যালী সহকারে
সকাল ৮টায় উপজেলা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ১৫ আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি , উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া , মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিকসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন , মুক্তিযোদ্ধা সংসদ , সরকারি-বেসরকারি দপ্তর , বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসময় পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা , উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এসএম আশিষ মোমতাজ , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন , যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান , সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস , মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমুখ।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
 দিবসটি উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‍্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কোরআনখানী ও দোয়া মাহফিল,গণভোজ এবং দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র চন্দ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগ নেতা এ্যাড,রবীন্দ্রনাথ মন্ডল , মোস্তফা কামাল খোকন , মোকলেচুর রহমান বাবলু , সরদার আবু সাহেল , শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET