, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার নিচুখালী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন




ডুমুরিয়ার নিচুখালী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২২, ১২:৫১ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের  নিচুখালী গ্রামে সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করা হয়েছে। বুধবার রাত টার সময় আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন মন্দিরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান উপস্থিত গ্রামবাসীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের সম্মুখে এক আলোচনায় মিলিত হন। তিনি মন্দির উন্নয়নে সরকারিভাবে পরিষদের বরাদ্দ হতে ৭৫ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন এবং ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা কমিটির নিকট হস্তান্তর করেন।আলোচনার এক পর্যায়ে চেয়ারম্যান মহোদয় উপস্থিত সকল ভক্ত বৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং মন্দির উন্নয়নে সকলকে আর্থিক সহযোগিতার হাত বাড়াতে উৎসাহিত করেন।পরে ভক্ত বৃন্দ একে একে, ৫শত টাকা ১ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত অনুদানের খাতায় নাম লেখাতে থাকেন। মুহুর্তের মধ্যে প্রায় দুই লক্ষ টাকা অনুদানের তালিকায় যুক্ত হয়।
যা নিচুখালীর মত দূর্গম একটি গ্রামে চেয়ারম্যান মহোদয়ের এটি একটি মহৎ ও যুগান্তকারী উদ্যোগ বলে উপস্থিত সকল ভক্তদের কাছে বিবেচিত হয়।
প্রায় ৫ শতাধিক নারী পুরুষের উপস্থিতে পরে এক ভগবত পাঠ অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET