৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় কর্মহীন প্রান্তিক মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান।

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ০১ ২০২১, ১২:৫৫ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় কর্মহীন প্রান্তিক মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী এবং গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও পোষাক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলন স্হানীয় সরকার উপপরিচালক মোঃ ইকবাল হােসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা ও গাজী আব্দুল হালিম।

এ সময় আরও উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হােসেন,আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে করোনায় কর্মহীন ২১০ জন শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ১৩৭ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল ও পোষাক বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET