, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় পরকীয়ার প্রেমের জেরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইউপি সদস্য।




ডুমুরিয়ায় পরকীয়ার প্রেমের জেরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইউপি সদস্য।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ০১ ২০২২, ২১:৪৬ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় কৃষ্ণনগর গ্রামে পরকীয়ার প্রেমের জেরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ইউপি সদস্য অমিতেষ ওরফে মিলন বালা। ৪বছর পরকীয়া প্রেমের জেরে বিয়ের দাবিতে বুধবার এক সন্তানের জননী প্রেমিকা সুধা মন্ডল ইউপি সদস্যের বাড়িতে অবস্থান করে। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে বিয়ের পিড়িতে বসে এক ফ্রেমে আবদ্ধ হন।
এলাকাবাসী জানায়, ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা অমিতেষ ওরফে মিলন বালা। এক কন্যা (১১) সন্তানের পিতা। তিনি রঘুনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য। একই গ্রামের কৃষ্ণপদ মন্ডলের এক সন্তানের জননী সুধা মন্ডলের সাথে অমিতোষ পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রেমিকা সুধা মন্ডলের স্বামী চার বছর আগে মারা যান। এক পর্যায়ে দৈহিক সম্পর্কে পরিণত হয় তাদের পরকীয়া। সুধা মন্ডল এ পরিস্থিতিতে মিলন বালাকে বিয়ের চাপ দিতে থাকলে মিলন বালা নানা তালবাহানা শুরু করে। যার প্রক্ষিতে বুধবার বিকেলে সুধা মন্ডল বিয়ের দাবিতে প্রেমিক মিলন মন্ডলের বাড়ি এসে অবস্থান নেন।
১৪ বছর আগে মিলন বালা যশোর জেলার মনিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামে বিয়ে করেন। তাদের সংসারে ১১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য আরতি মহাজন বলেন,মিলনের স্ত্রী দীর্ঘদিন এখানে থাকেন না। গতকাল সুধাকে মিলন বাড়িতে আসতে বলেছে। তাদের সম্পর্কের জের ধরে শান্তিপূর্ণভাবে রাতে বিয়ে দেয়া হয়েছে। পরিবারের সবাই মেনে নিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET