, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় পাউবোর জমি দখলের মহা উৎসব,কর্তৃপক্ষের নোটিশ পেয়েও থেমে নেই কার্যক্রম




ডুমুরিয়ায় পাউবোর জমি দখলের মহা উৎসব,কর্তৃপক্ষের নোটিশ পেয়েও থেমে নেই কার্যক্রম

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২২, ১৯:৫১ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ কৃত জমি দখলের মহাউৎসব চলছে। পাউবোর নোটিশ পাওয়ার পরও থেকে নেই এ কার্যক্রম। এছাড়া এর আশে-পাশেও চলছে দখলের মহোৎসব। কোথাও শ্রেণী পরিবর্তন করে মৎস্য ঘের। আবার কোথাও গড়ে তোলা হচ্ছে পাকা ইমারত। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রতারনার মাধ্যমে অধিগ্রহন কৃত জমি ক্রয়কারি ও দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরেজমিনে গিয়ে স্থানীয় একাধিক ব্যক্তি ও সাবেক ইজারাপ্রাপ্ত মালিকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের কাজিরহুলা থেকে চটচটিয়া অভিমুখী পাউবোর ২৯ নং পোল্ডারে ভেঁড়ীবাঁধ সহ অধিগ্রহণকৃত জায়গায় শ্রেণী পরিবর্তন করে মৎস্য চাষ ও পাকা ইমারত নির্মাণের কাজ চলছে। এ নিয়ে নোয়াকাটি গ্রামস্থ আব্দূল বারিক শেখের ছেলে নজরুল ইসলাম শেখ অভিযোগ করে জানান, গোলাইমারি মৌজায় এস এ ১৯,২০,২১,২২ ও ২৩ দাগ, যা বিআরএস ৫১,৫৪ নং দাগে ১.৫৫ একর জমি আমার বাবা বারিক শেখ ইজারা পায়। সেই থেকে প্রায় ৩০ বছর আমরা ভোগদখল করে আসছি। এমতাবস্থায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বয়ারডাঙ্গা গ্রামস্থ ডাক্তার শামিম আহমেদ ও তার ভাই আব্দুল হালিম নাকি সরকারি ওই জমি ক্রয় করেছে। এমনটি দাবি করে স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তার দখলীয় জমিতে থাকা মৎস্য ঘেরের ভেঁড়ী বাঁধ কেটে স্কেভেটর দিয়ে শ্রেণী পরিবর্তন করে নুতন ভেঁড়ীবাঁধ ও খানা-খন্দ তৈরি করছে। এতে আমি দুই লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি।বিষয়টি লিখিতভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পাউবো কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন,ব্যাপক ক্ষতিগ্রস্ত ও প্রভাবশালীদের তান্ডব সইতে না পেরে অবশেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুলনা আদালতে ১৪৪/১৪৫ ধারামতে একটি মামলা দায়ের করেছি। যার নং-এমপি-১২৪/২০২২।এ প্রসঙ্গে খুলনা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান জানান ২৯নং পোল্ডারে একাধিক ব্যক্তি অবৈধভাবে ইমারত নির্মাণ ও শ্রেণী পরিবর্তন করে মৎস্য চাষের নামে ভূমি জবর-দখলের পাঁয়তারা চালাচ্ছে।বিষয়টি জানা আছে। ইতোমধ্যে ওই জবর দখলকারিদের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়েছে। তিনি আরও জানান ডাক্তার শামিম আহমেদ ও তার ভাই আব্দুল হালিম বিআরএস ৫১, ৫৪ দাগে আমাদের অধিগ্রহণ কৃত জমি প্রতারনার মাধ্যমে ক্রয় করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আব্দুল কুদ্দুস শেখ, ওয়ালিদ শেখ সহ একাধিক ব্যক্তির সহায়তায় জবর দখলের পাঁয়তারা চালাচ্ছে। এই মুহূর্তে ভেঁড়ীবাঁধ অপসারণ, দখলমুক্ত ও জমি ক্রয় দলিল বাতিল করতে ক্রেতা ও জবর দখলে সহায়ক ব্যক্তিদের ১৭ফেব্রুয়ারি নোটিশ দেয়া হয়েছে।যাহা অমান্য করলে সরকারি জমি ক্রয়, শ্রেণী পরিবর্তন ও দখল করার জন্য প্রতারনা মামলা দায়ের করা হবে। এ বিষয়ে অভিযুক্ত আব্দূল হালিম বলেন আমি নোটিশ পেয়েছি। আমাকে সাতদিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। অবশ্যই আমার কাগজপত্র নিয়েই জবাব দিব। অপরদিকে কাজিরহুলা এলাকায় গ্রাম্য ডাক্তার হরিদাশ মন্ডল পাউবোর ভেড়ীবাধের উপর পাকা স্থাপনা নির্মাণ ও দিঘলিয়া মোড়ে একই ভাবে রনজিত কুমার, তুষার কান্তি,গৌতম ঢালী ইমারত নির্মাণ করে আসছে। অবৈধ এসব দখল দারদের বিরুদ্ধে নোটিশ দেয়া হয়েছে। এরপরও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান বলেন, অবৈধ দখলদাররা লাগামহীন ঘোড়ার মত ছুটছে। বিষয়টি আমার জানা আছে এবং পাউবো প্রদত্ত একটি অনুলিপি নোটিশ পেয়েছি।সরকারি সম্পত্তি উদ্ধারে আমার সর্বাত্তক সহযোগিতা থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET