, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২২, ০০:০৮ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় মাগুরখালি ইউনিয়ন পরিষদের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ৮দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কৈপুকুরিয়া মাগুরখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। খেলায় প্রথম রাউন্ডে প্রথম দিনে অংশ গ্রহণ করেন ২নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম ৫নং ওয়ার্ড ফুটবল একাদশ। খেলার নির্ধারিত ৯০ মিনিটে উভয় পক্ষ গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে ২নং ওয়ার্ড ৩-২ গোলে ৫নং ওয়ার্ড কে পরাজিত করে বিজয়ী হন। খেলা পরিচালনা করেন শেখ জামিল আকতার লেলিন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা সুকৃতি মন্ডল,মাগুরখালি ক্যাম্প ইনচার্জ এসআই আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা মাইকেল রায়, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, সঞ্জয় সানা, গোপাল চন্দ্র হালদার,সরস্বতি মন্ডল, লাভলী বিশ্বাস, উদয় মল্লিক,জামিনী রঞ্জন সানা, দিপংকর রায়, চিত্তরঞ্জন সানা, ইউনুস আলী সরদার, সুব্রত গোলদার প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET