৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তানোরে মসজিদ-গোরস্থানের জায়গা দখলে নিতে মরিয়া ভুমিদস্যুরা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৮, ১৯:০৪ | 1064 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:-  রাজশাহীর তানোরে মসজিদের ও গোরস্থানের জায়গা দখলে নিতে মরিয়া হয়ে পড়েছেন ভুমিদস্যু দুই ভাই বলে অভিযোগ পাওয়া গেছে। জমি রক্ষা করতে গ্রাম বাসীর পক্ষে উপজেলার সরনজাই ইউপির মানিককন্যাগ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আলহাজ্ব আব্দুল হাকিম বাদি হয়ে চলতি মাসের ১লা অক্টোবর এবং ২রা অক্টোবর সোমবার ও মঙ্গলবারে দুপুরের দিকে ভুমিদস্যু একই ইউপির ভাগনা গ্রামের মৃত ফজল মণ্ডলের পুত্র মজিবর রহমান ও রফিক মণ্ডলকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন । উপজেলার সরনজাই ইউপির ভাগনাগ্রামে ঘটে রয়েছে ঘটনাটি । ফলে এঘটনায় গ্রামবাসী ও ভুমিদস্যুদের মাঝে বিরাজ করছে তীব্র উত্তেজনা । সেই সাথে দ্রুত সমাধান না হলে রক্তক্ষয়ীর মত সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। জানা গেছে উপজেলার সরনজাই ইউপির ভাগনা মৌজার আরএস ১৪৩ নং খতিয়ানে দুই দাগে মাটি রয়েছে ১একর ৯শতাংশ।এসব জমি ভাগনা মসজিদের পক্ষে সেক্রেটারি নজরুলের নামে আছে। তার মধ্যে আরএস ২৮৫ দাগে মোট জমি রয়েছে ৭৩ শতাংশ । কিন্তু সেই জমি ৭০ সালের আগে পত্তন দেন ভুমি অফিসের কর্মকর্তারা শুকুর মণ্ডলের নামে । এই বলে ভুমিদস্যু মজিবর গোরস্থানের ৪টি গাছ ও ১০০টির মত বাঁশ জোরপূর্বক কেটে নেয়। এর বিরুদ্ধে মসজিদের পক্ষের লোকজন মামলা করলে পরপর তিনবার জেল খাটেন তিনি । গ্রামবাসীর সাথে আপোষ মিমাংসার কথা বলে প্রায় ১মাস আগে জেল থেকে বেরিয়ে আসেন মজিবর । তানোর তহসিল অফিসে গিয়ে জানা যায় এসএ খতিয়ানের ২৮৫ দাগের ৩৬ শতাংশ জমি খাস রয়েছে । তহসিলদার রবিউল জানান এটা সম্ভবতো ৭০ সালের আগে পত্তন হতে পারে । গ্রামের কিছু লোকজন এসেছিল অফিসে । খাস জমি না হলে পত্তন হত না । তবে গোরস্থানের বিষয় এটি বাড়াবাড়ি না করায় ভালো । অভিযোগকারী আলহাজ্ব আব্দুল হাকিম জানান আপোষের কথা বলে জেল থেকে বের হন মজিবর । কিন্তু বের হয়ে পুনরায় মসজিদ ও গোরস্থানের মাটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এখন মজিবর বলছে গোরস্থানের জায়গায় কেউ আসলে তার লাশ ফেলে দেয়া হবে । যার কারনে অভিযোগ করা হয়েছে কিভাবে পত্তন হল মসজিদের জমি । মজিবর জানান আমার ভায়ের নামে ৩৬ শতাংশ জমি পত্তন আছে । কিন্তু গ্রামের কিছু লোক সেই জমি দিচ্ছেনা । কিভাবে মসজিদের জমি পত্তন করা যায় জানতে চাইলে তিনি জানান সেটা মসজিদের জমি না খাস জমি বলেই ভুমি অফিস পত্তন দিয়েছেন। এনিয়ে সহকারী কমিশনার ভুমি আব্দুল্ল্যা আল মামুন জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এনিয়ে ইউএনও চৌধুরী মোঃ গোলাম রাব্বী বলেন অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET