, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুরে  পূজামণ্ডপের নিরাপত্তায়  দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার বাহিনী    




তাহিরপুরে  পূজামণ্ডপের নিরাপত্তায়  দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার বাহিনী    

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২০, ২২:০৬ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোবাইল টিমের মাধ্যমে ২৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করছে।
জানা যায়, উপজেলা ৭টি ইউনিয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৪টি টিমের মাধ্যমে ২৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হওয়ার প্রথম থেকেই মোবাইল টিমের মাধ্যমে মণ্ডপে-মণ্ডপে দায়িত্ব পালন করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০ জন সদস্য শিফটিং পদ্ধতিতে দায়িত্ব পালন করছেন। এর নেতৃত্বে রয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, উপজেলায় প্রতি ১০টি মণ্ডপে ১০ জনের একটি টিম। ২৯ মণ্ডপের ৩০ জন ও একটা টিম রিজার্ভে আছে। বিশেষ করে দুর্গম এলাকায় ২টি ট্রলার রিজার্ভ করা হয়েছে দ্রুত যোগাযোগ করার জন্য। আর পূজামণ্ডপের শৃঙ্খলা রক্ষায় প্রতি বছর মণ্ডপে-মণ্ডপে আনসার বাহিনীকে নিয়োগ দেয়া হলেও এবছর সরকারি নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোবাইল টিমের মাধ্যমে পূজামণ্ডপের শৃঙ্খলা ও নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET